বাংলাদেশের খবর

আপডেট : ৩১ August ২০১৯

দৌলতদিয়া ঘাট থেকে দুই দালাল আটক


গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে শনিবার ফেরিতে ট্রাক পারাপারের দুই দালালকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোরাপ মন্ডল পাড়ার মৃত মজিবর শেখের ছেলে রাজু শেখ (২৬) ও ছোটভাকলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নলডুবি গ্রামের আজগর আলী খানের ছেলে এমদাদুল খান (২৫)।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, দৌলতদিয়া ঘাট এলাকায় একটি পন্যবাহী ট্রাককে আগে পার করার প্রলোভন দেখিয়ে ফেরির টিকিটের চেয়ে অতিরিক্ত ৫শ টাকা আদায়ে করে ওই দুই দালাল। এ সময় পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু’র ভ্রম্যমান আদালতে হাজির করলে প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১