বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০১৯

পদ্মায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ ম্যাপ ছবি : বাংলাদেশের খবর


মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী হতে অজ্ঞাত পরিচয় (২৫) এক নারীর ভাসমান গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পদ্মানদী থেকে নারীর মরদেহটি উদ্ধার করে। পরে ময়না-তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম পরিচয় জানারও চেষ্টা করছে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১