আপডেট : ২৯ August ২০১৯
গোপালগঞ্জে মৃত্যুর প্রায় তিন মাস পর স্কুল ছাত্রী লামিয়া ইসলামের লাশের পুনঃ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের নিদের্শে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলন সাহার উপস্থিতিতে লামিয়ার কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক ফতেহ মোঃ ইফতেখারুল আলম উপস্থিত ছিলেন। লামিয়া ইসলাম সদর উপজেলার ডুমদিয়া গ্রামের সেনা সদস্য নূর ইসলামের মেয়ে এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ছিল। বিগত ৮ জুন মামা বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এর আগের দিন সে তার মায়ের সাথে গ্রামের বাড়ি ডুমদিয়া থেকে সদর উপজেলার তালা গ্রামে মামা বাড়িতে বেড়াতে যায়। সেখানে সে সময়ে লামিয়া আত্মহত্যা করেছে বলে থানায় জিডি দায়ের হয়। পরে এ বিষয়ে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের হয়। মামলাটি পরে সিআইডির হাতে তদন্তের ভার যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১