আপডেট : ২৮ August ২০১৯
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহে যুবক ও খুলনায় এক নারীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ ত্রিশালের দরিরামপুরের হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবক মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মারা যায়। এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, হাফিজুল একজন গার্মেন্টস কর্মী ছিলেন। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে সহিদা বেগম (৫০) নামে বুধবার সকালে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈরেন্দ্রনাথ বিশ্বাস জানান, সহিদা ডেঙ্গু জ্বর নিয়ে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১