বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০১৯

মিঠাপুকুরের শিশু জেসমিন হত্যার

পলাতক ২ আসামী কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার

পলাতক ২ আসামী কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার প্রতীকী ছবি


মিঠাপুকুরে শিশু জেসমিন হত্যার দীর্ঘদিনের পলাতক আসামী মশিউর রহমান (৩৭) ও রিনা বেগম (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার  কাল কুড়িগ্রামের রাজিবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঘটনার মামলা সুত্রে প্রকাশ, রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ-কাশিনাথপুর গ্রামের রিক্সাচালক জিয়ারুল রহমানের কন্যা শিশু জেসমিন আক্তার (১১)-কে ১০০ টাকা চুরি করার সন্দেহে গত ইং ২৭/১০/১৭ তারিখ দুপুর বেলা দাদী মবিতন নেছা সহ চাচা মশিউর রহমান, আঃ কুদ্দুস, চাচী রিনা বেগম, ফুফু নাজমা বেগম মিলে ব্যাপক মারধর করে হত্যা করে।

এ ব্যাপারে জেসমিনের মা নাজমা বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে দীঘদিনের পলাতক থাকা আসামী মশিউর রহমান ও তার স্ত্রী রিনা বেগমকে আজ মঙ্গলবার সঙ্গীয় ফোর্স-অফিসার সহ কুড়িগ্রামের রাজিবপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১