বাংলাদেশের খবর

আপডেট : ২৬ August ২০১৯

চালু হচ্ছে বিমানের ঢাকা-মদিনা ফ্লাইট


চলতি বছরের অক্টোবর মাস থেকে ঢাকা-মদিনা রুটে বিমানের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নিয়মিত ফ্লাইট চালু করা হচ্ছে।

প্রথমবারের মতো এ রুটে নিয়মিত সপ্তাহে ৪ (চার) দিন চলাচল করবে। এ ফ্লাইটের টিকেট ক্রয়ের সুনির্দিষ্ট তারিখ ও ক্রয়মূল্য অচিরেই ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

আজ সোমবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান সরকারের বিমানের রুট সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় পতাকাবাহী সংস্থার এই বিমান ২৪টি বিজনেস ক্লাস ও ২৪৭টি ইকোনোমি ক্লাসসহ মোট ২৭১টি সিট সম্বলিত অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-মদিনা-ঢাকা রুৃটে ফ্লাইট পরিচালনা করবে।সপ্তাহে ৪ (চার) দিন যথাক্রমে সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলাচল করবে।

বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, অনলাইনে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমানের কল সেন্টার (মোবাইল: ০১৭৭৭৭১৫৬১৩-৬) থেকে ঢাকা-মদিনা-ঢাকা রুটের টিকেট ক্রয় করা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১