আপডেট : ২৫ August ২০১৯
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা ইটের ভাটা এলাকায় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রাকে অবস্থানকারী মাছ ব্যবসায়ী ফিরোজ শেখ (৪৬) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় মারাত্মক আহত হয়েছেন ট্রাক চালক ও হেলপার। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে বহেরা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাঙ্গে ধাক্কা লাগলে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ শেখ পাবনা জেলার সুজানগর উপজেলার মৃত আবেদ আলীর ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ থেকে সাতক্ষীরা দিকে ছেড়ে যাওয়া ট্রুাক যার নং ঢাকা মেট্রো (ট ১৬-৬১৯৩) যাওয়ার পথে বহেরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাছ ব্যাবসায়ী নিহত হন। মারাত্মক আহত হন ট্রাক ড্রাইভার ও হেলপার। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতলে পাঠানো হয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১