আপডেট : ২৫ August ২০১৯
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞাত এক (হিন্দু) নারীর (৩০) রক্তাক্ত লাশ উদ্ধার রোববার বিকেলে উপজেলার মধ্য চড়াইল গ্রাম থেকে ঐ নারীর লাশ উদ্ধার করে পুলিশ। থানা পুলিশ জানান, মধ্য চড়াইল গ্রামের লতিফ মোল্লার পরিত্যক্ত দোকান ঘরের মেঝেতে খড় কুটোর ওপরে রক্তাক্ত, নগ্ন অবস্থায় হাতে শাখা পড়া অজ্ঞাত ওই নারীর লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে বিকেলে ওই নারীর লাশ উদ্ধার কওে পুলিশ। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম মাকসুদুর রহমান জানান, পিরোজপুর পুলিশ সুপার মো.হায়াতুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই নারীর লাশ ও চাল, ডাল, আলু পিয়াজ তৈল চানাচুর ভর্তি একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১