বাংলাদেশের খবর

আপডেট : ২৪ August ২০১৯

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত 


টেকনাফেে বন্দুকযুদ্ধেে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। আজ শনিবার ভোরে টেকনাফের জাদিমুড়া পাহাড়ি এলাকায়  যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় অভিযুক্তদের ধরতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়।

নিহতরা হলেন- জাদীমুরা রোহিঙ্গা ক্যাম্পের ছবির রহমানের ছেলে মো. শাহ (৩৮) ও বালুখালী ক্যাম্পের আব্দুল আজিজের ছেলে আব্দুস শুক্কুর (২৫)। আহতরা হলেন- উপপুলিশ পরিদর্শক মনজুর, সহকারী উপপুলিশ পরিদর্শক মো. জামাল ও কনস্টেবল লিটন।

পুলিশ জানায়, যুবলীগ নেতা হত্যার আসামিরা জাদীমুরা পাহাড়ের পাদদেশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গারা এলোপাথারি গুলি করতে থাকতে। পুলিশও প্রাণ রক্ষার্থে ৪০ রাউন্ড গুলি করে। একপর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যা মামলার দুইজন আসামি, ২টি এলজি, ৯টি তাজা কার্তুজ, ১২ রাউন্ড খালি খোসা উদ্ধার করে।

আহত আসামিদের টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। পরে তাদের জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১