বাংলাদেশের খবর

আপডেট : ২৩ August ২০১৯

মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

আহত ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল (৪২) ছবি : বাংলাদেশের খবর


মুন্সীগঞ্জ সদরে ছুরিকাঘাতে মোঃ আব্দুল জলিল(৪২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সদরের চর সন্তোশ এলাকায় এই ঘটনা ঘটেছে।

মোঃ আব্দুল জলিল (৪২) এই এলাকার মৃত মমতাজ আলীর ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, চর মুক্তারপুর এলাকার মেম্বার রহিমের লোকজন অতির্কিতভাবে হামলা চালায় আব্দুল জলিলের উপর। পুর্ব শত্রুতার জের ধরে বুকে ছুড়ি দিয়ে জলিলকে আঘাত করা হয়েছে। ক্রাউন সিমেন্টের অব্যবহৃত সামগ্রী বিক্রির টাকা নিয়ে জলিলের সাথে দ্বন্দ্ব তৈরি চলছিল রহিমের সাথে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানাম তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১