বাংলাদেশের খবর

আপডেট : ২২ August ২০১৯

তিন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত


হাইকোর্টের তিন জন বিচারপতিকে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি বলেন, তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয় এবং পরবর্তীতে তারা ছুটির প্রার্থনা করেন।
 
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রকাশিত কজ লিস্টেও (কার্যতালিকায়) নির্ধারিত বেঞ্চে তাদের নাম ছিল না।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১