বাংলাদেশের খবর

আপডেট : ২২ August ২০১৯

রোহিঙ্গাদের থেকে যাওয়ার প্ররোচনা দিলে ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী


নিপীড়নের মুখে মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশের থেকে যাওয়ার প্ররোচনা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের থেকে যাওয়ার জন্য অনেকেই প্ররোচনা দিচ্ছেন। লিফলেট বিতরণ করছেন। ইংরেজিতে প্ল্যাকার্ড লিখে দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফেরাতে আমরা আশাবাদী। বিকাল ৪টা পর্যন্ত সময় আছে। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রত্যাবাসন শুরু না হলে কী হবে জানতে চাইলে তিনি বলেন, “এরপরও আমরা প্রক্রিয়াটা অব্যাহত রাখার চেষ্টা করব। আমরা জোর করে কিছু করব না।

তিনি বলেন, আমরা প্রস্তুত, আমাদের কোনো গাফিলতি নাই। আস্থার যে ঘাটতি আছে সেটা দূর করতে মিয়ানমারকেই কাজ করতে হবে। আমরা আশায় বুক বেঁধে আছি।”

প্রত্যাবাসনের কার্যক্রম দেখতে মিয়ানমার ও চীনের প্রতিনিধিরা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে রয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত মিয়ানমারের সম্মতির পর ব্যাপক প্রস্তুতি ও উদ্যোগ থাকা সত্ত্বেও আজ রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা যায়নি।

রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত এবারও আটকে যায় প্রত্যাবাসন কর্মসূচি। তবে তৃতীয় দিনের মতো তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকার চলছে। এর আগেও গত বছর নভেম্বর মাসে একই রকমের একটি প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে যায়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১