আপডেট : ১৭ August ২০১৯
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কেকে রাণী (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কেকে রাণী ওই ওয়ার্ডের শ্রী বেনী চন্দ্র মালোর স্ত্রী। জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রান্না ঘরের তালা খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ওই মহিলা। পরে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন। ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সহিদুল ইসলাম কেকে রাণীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১