বাংলাদেশের খবর

আপডেট : ১৭ August ২০১৯

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু


টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কেকে রাণী (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কেকে রাণী ওই ওয়ার্ডের শ্রী বেনী চন্দ্র মালোর স্ত্রী।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রান্না ঘরের তালা খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ওই মহিলা। পরে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।

৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সহিদুল ইসলাম কেকে রাণীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১