আপডেট : ১৭ August ২০১৯
নওগাঁর রাণীনগরে ডিবি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আল-আমিন (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল-আমিন আত্রাই উপজেলার বড়কালিকাপুর গ্রামের আশরাফুল আলীর ছেলে। নওগাঁ জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মিজানুুর রহমান মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১