বাংলাদেশের খবর

আপডেট : ১৪ August ২০১৯

সখীপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য এসএম জোবায়েরকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার সময় সখীপুর কীর্ত্তনখোলা বাজারের পূর্বপাশের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এস এম জোবায়ের উপজেলার কালমেঘা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, জোবায়ের মাদক সেবক ও ব্যবসায়ী। তার নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১