আপডেট : ১৪ August ২০১৯
পাবনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুছাব্বির হোসেন মাহফুজ নামে (২০) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজ। মাহফুজ পাবনা সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামের মৃত. গোলাম মোস্তফার ছেলে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত জানান, গতকাল (মঙ্গলবার) বেলা ৩টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাহফুজ হাসপাতালে ভর্তি হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ হাসপাতাল থেকে এ পর্যন্ত ২৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন জানিয়ে ডা. রঞ্জন বলেন, বর্তমানে ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১