আপডেট : ০৯ August ২০১৯
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দপুর দেড়টার দিকে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসীরা জানিয়েছে, শুক্রবার দুপুর দেড়টায় রুপসপুর গ্রামের মনির মিয়ার মেয়ে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী লিলি বেগম (১৯) নিজ বসতঘরের ছাদে ভিজা কাপড় শুকাতে যায়। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় লিলিকে মৌলভীবাজার ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্সীবাজার ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াদুদ ও সমাজসেবক জাহিদুল হক বলেন, ছাদে কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন লিলি বেগম। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১