বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৯

ঈশ্বরদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের মুলাডুলি খাদ্য গুদামের সামনে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আজ বুধবার সকাল ৬টায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে চেক শাড়ি ছিল। 

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) হালিম বলেন, ধারনা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় মুলাডুলি খাদ্য গুদামের সামনের সড়কে গাড়ি চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। গাড়ির চাপায় নিহতের শরীর থেতলে গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১