বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০১৯

ঢাকায় পৌঁছেছে মশার ওষুধের নমুনা


এডিস মশার ওষুধের নমুনা অবশেষে ঢাকায় এসে পেৌছেঁছে।  আজ সোমবার দুপুরে এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে ঢাকায় এসে পৌঁছায় মশার এই ওষুধ।

প্রথম দফায় মশার ওষুধের যে নমুনাটি এসেছে সেটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার জন্য বলে জানা গেছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা (উপসচিব) নুরজ্জামান বলেন, ‘মশার ওষুধের নতুন একটি নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখনও বিমানবন্দরে আছি। তবে প্যাকেট এখনও খোলা হয়নি।’ তিনি বলেন, ‘ওষুধের নমুনাটি ভারত থেকে আনা হয়েছে। এর বাইরে বিস্তারিত আর কিছু বলা যাবে না।’

কালকে ডিএসসিসিতে এই ওষুধের পরীক্ষা শেষে আইইডিসিআর এবং কীট তত্ত্ব বিভাগে পাঠানো হবে বলেও জানান তিনি।

চলতি বছর রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুজ্বর মহামারি আকার ধারণ করে। এতে মশা মারতে ছিটানো ওষুধের কার্যকারিতা নিয়ে ওঠে প্রশ্ন । বিভিন্ন ল্যাব পরীক্ষায় প্রমাণ হয় ছিটানো ওষুধের কোনো কার্যকারিতা নেই। হাইকোর্টও জরুরিভিত্তিতে ওষুধ আনা কেন হবে না তা জানতে চান দুই সিটির কাছে।

এসব আলোচনা-সমালোচনার মধ্যেই ঢাকা দক্ষিণের জন্য মশা নিধনের ওষুধের নমুনা এলো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১