বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০১৯

মেহেরপুরে ২২ ডেঙ্গু রোগী সনাক্ত


মেহেরপুরে ৫ দিনের ব্যবধানে ২২ ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে।

সুত্রে জানা যায় গত ৩১ আগষ্ট সকালে মেহেরপুরের গাংনীতে উম্বিয়া খাতুন নামে এক গৃহবধু প্রথম ডেঙ্গু রোগী হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। তারপর থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। সরকারি ও বেসরকারী হিসেবে রবিবার দুপুর পর্যন্ত ২২ জন রোগী সনাক্ত হয়েছে মেহেরপুর জেলায়। তার মধ্যে ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন অনেকে। স্থানীয়ভাবেও চারজন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওর্য়াডেই আইসোলেশন বিভাগের দুটি কক্ষ ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারণ করে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই ওয়ার্ডের সেবিকা মালতি দাস জানান, গত ৩১ আগষ্ট থেকে ৪ আগষ্ট দুপুর ১টা পর্যন্ত ১০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে অন্যত্র রেফার্ড করেছেন চিকিৎসক। বর্তমানে ৬জন চিকিৎসাধীন রয়েছেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আরএমও এস এম এহসানুল কবীর আল আজিজ জানান, মেহেরপুরে আক্রান্তদের মধ্যে এখনো কাউকেই ডেঙ্গু শক্ড সিনড্রোম দেখা যায় নি। তারপরও আমরা প্রত্যেক ডেঙ্গু রোগীকে নিবিড় পর্যবেক্ষনে রেখেছি। তারা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পায় সেদিকে খেয়াল রাখছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১