আপডেট : ০৪ August ২০১৯
রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৮৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৭০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাব মতে, পুরো জুলাই মাসে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। আর চলতি আগস্ট মাসের প্রথম তিন দিন বা ৭২ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হন ৬ হাজার ৯৬৭ জন। সারা দেশে বিভিন্ন হাসপাতালে এখনও ৭ হাজার ৩৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৯৬৯ জন চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন, রাজশাহী বিভাগে নতুন রোগী ৮৩ জন, বরিশাল বিভাগে ৭৮ জন, রংপুর বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ১২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে নতুন করে ৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশে সরকারিভাবে ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও অনেক বেশি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১