আপডেট : ০৪ August ২০১৯
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় হাতে মেহেদী রং না মুছে যেতেই এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ নববধূর স্বামীকে আটক করেছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বীর তারা ইউনিয়নের মজিদপুর দয়াহাটা গ্রামের সাধু খানের মেয়ে ইতি আক্তারের (১৮) রহস্যজনক মৃত্যু হয়। এলাকাবাসীরা জানিয়েছে, প্রায় ১৫ দিন আগে সিরাজদি খান উপজেলায় ইছাপুরা ইউনিয়নে আজাহার রাড়ি ছেলে মাছুম রাড়ির (৩০) সঙ্গে ইতি আক্তারের পালিয়ে বিয়ে হয়। কিছুদিন আগে ইতি আক্তার স্বমীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। আমরা সকালে কান্নার আওয়াজ শুনে তাদের বাড়িতে গিয়ে দেখা যায় ইতি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। এ বিষয়ে ইতির বড় বোন জামাই রহমানের বলেন, মাছুমের সাথে প্রেমের সম্পর্ক করে ইতি পালিয়ে বিয়ে করে। বিয়ের পরে জানতে পারে মাছুমের আরো দুইটি স্ত্রী রয়েছে। এই নিয়ে তাদের মধ্যে বিবাদ হতো। হঠাৎ আজকে ওরনা দিয়ে পেচিয়ে ইতিকে হত্যা কওে তার স্বামী। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি বলেন, লাশটি মুন্সীগঞ্জে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে আমরা সঠিক ঘটনাটি জানা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১