আপডেট : ০৩ August ২০১৯
রাজধানী ঢাকায় এডিস মশার লার্ভা ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে পুলিশের ৫০ হাজার সদস্য কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পরিচ্ছন্নতা অভিযানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এডিস মশা নিধন করে, মশার লার্ভাকে ধ্বংস করে এই ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে পুলিশ কাজ করছে। এজন্য সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার। পুলিশ কমিশনার বলেন, সিটি করপোরেশন রাজারবাগ পুলিশ লাইন্স এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে। এরপরই এসব লার্ভা ধ্বংসে ডিএমপির সব ইউনিট থেকে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত পুলিশের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন ডেঙ্গু প্রকোপ নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে। তিনি বলেন, সরকার বা স্বাস্থ্য বিভাগ একা এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য নগরীর সবাইকে সচেতন হতে হবে। নিজের বাড়ির আঙিনা এবং আশপাশেও পরিষ্কার করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১