বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০১৯

গোপালগঞ্জে পঁচা মিস্টি ও দই বিক্রির অভিযোগ

১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড

অভিযুক্ত সাতক্ষীরা ঘোষ ডেয়ারী মিষ্টির দোকান ও মালিক ছবি : বাংলাদেশের খবর


গোপালগঞ্জে পঁচা মিষ্টি ও পাঙ্গাসযুক্ত দই বিক্রির অভিযোগে সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মালিককে নগত ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।

আজ শনিবার দুপুরে মোবাইল কোর্টের বিচারক ও নির্বাহী ম্যাজিস্টেট আফিয়া সারমিন শহরের সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে অভিযান চালিয়ে দোকান মালিক বিপুল ঘোষকে এ জরিমানা ও দন্ডাদেশ প্রদাণ করেন।

জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী পঁচা, বাসি ও ভেজাল মিষ্টি এবং পাঙ্গাসযুক্ত দই বিক্রয় করে আসছিল বলে অভিযোগ রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১