আপডেট : ০৩ August ২০১৯
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমূদ হুমায়ূন এমপি নরসিংদীর শিবপুরে অবস্থিত স্যামসাংয়ের অনুমোদিত প্রস্তুতকারক ও বিপননকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং বিভিন্ন শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠানে কারখানার উৎপাদিত ফ্রিজ বিতরণ করেন। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে উপজেলার বড়–ইতলায় অবস্থিত কারখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বাংলাদেশকে উৎপাদন ও রপ্তানীমুখী করতে আমরা বিনিয়োগকারীদের যে সহায়তা ও প্রণোদনা দিয়েছে তার যথোপযুক্ত ব্যবহার দেখতে, ভবিষ্যতে বিনিয়োগকারীদের আর কি ধরনের সহায়তা প্রয়োজন তা বুঝতে এবং বিদেশী বিনিয়োগ উৎসাহিত করতেই আমরা স্যামসাং কারখানা পরিদর্শন করেছি। এখানে কোরিয়ান প্রকৌশলীদের তত্বাবধানে ছেলে মেয়েরা খুবই দক্ষতার সাথে কাজ করছে এবং তারা ভবিষ্যতে আরও ভালো করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মি. স্যাংগুয়ান ইউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব প্রমুখ। এর আগে সকালে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন পোড়াদিয়া জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন করেন। পরে বিকালে মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলা উদ্বোধন এবং মনোহরদী সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১