আপডেট : ০৩ August ২০১৯
ডেঙ্গু রোগ থেকে নাগরিকদের রক্ষায় স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে ছুটিতে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদান করতে আদেশ দেওয়া হয়েছে। আজ শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ এরশাদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশক নিধন কার্যক্রমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হলো। অফিস আদেশে আরো বলা হয়েছে, ইতোমধ্যে ছুটিতে গমনকারী কর্মকর্তা ও কর্মচারীদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-উদ্যোগে কর্মস্থলে যোগদান করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১