বাংলাদেশের খবর

আপডেট : ০২ August ২০১৯

কচুয়ায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুমে নিহত দুই জময ভাই রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম (৬) ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুরের কচুয়ার কাদলা ইউনিয়নে খেলা করতে গিয়ে ডোবার পানিতে ডুবে রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম (৬) নামে দুই যমজ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের বড়ইগাঁও গ্রামের বড়ইগাঁও সপ্রাবির পাশে ডোবাতে এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, যমজ দুই ভাই রফিক ও সফিক দুপুরে বাড়ির পাশবর্তী বড়ইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এক পর্যায়ে বিদ্যালয়ের পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুজি করে বাড়ির লোকজন তাদের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই যমজ শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১