বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৯

উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিচ্ছে সরকার: স্পীকার


জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।

পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পীরগঞ্জ উপজেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ফলফলাদিসহ বিভিন্ন বৃক্ষরোপণ এবং অন্যান্য সমন্বিত চাষ কার্যক্রমকে বর্তমান সরকার উৎসাহিত করছে। পীরগঞ্জেও কৃষি সম্প্রসারণ কর্মসূচি অব্যাহত রয়েছে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করছে।

তিনি বলেন, বাংলাদেশ কৃষি সামগ্রী উৎপাদনে এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে দেশী ফল উৎপাদনে মনযোগী হতে তিনি সকল স্তরের মানুষের প্রতি আহবান জানান।

এ সময় তিনি ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৯’ এর উদ্বোধন করে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি ফলদ গাছের চারা রোপণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১