বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৯

১০ লাখ টাকার মালামাল লুট

কুলাউড়ায় আইনজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ডাকাতি হওয়া বাড়ির এলোমেলো মালামাল সংগৃহীত ছবি


সুপ্রীম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট খালেদ আহমদের কুলাউড়ার ভাটেরার গ্রামের বাড়িতে আজ বুধবার দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মালামাল, স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্তের পরিবারিক সূত্রে জানিয়েছে, খালেদ আহমেদের বাড়ির পেছনের গেট ভেঙে ৮-১০ জনের অস্ত্রধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে গৃহকর্তা টুটুসহ পরিবারের ৮ সদস্যের হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর ডাকাতরা লুটপাট শুরু করে। নগদ এক লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, ৮-৯ টি দামি স্মার্টফোন, ২টি মোটরসাইকেল, টিভিসহ ১০ লাখ টাকার অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, এর আগেও একবার এই পরিবারে ডাকাতি সংঘঠিত হয়েছে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতরা সর্বস্ব লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১