বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৯

আইজিপি কাপ কাবাডিতে ঢাকা রেঞ্জ চ্যাম্পিয়ন


আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা রেঞ্জ দল। গত মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্স কাবাডি মাঠে অনুষ্ঠিত আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর ফাইনাল ম্যাচে ঢাকা রেঞ্জ ৩৫-৩১ পয়েন্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, প্রধান অতিথি হিসেবে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করেন। তিনি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সভাপতি মল্লিক ফখরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, কাবাডি খেলোয়াড় ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১