আপডেট : ২৬ July ২০১৯
বাংলাদেশের টঙ্গীতে বিশ্ব ইজতেমা নিয়ে ধর্মীয় দু’টি গ্রুপের বিরোধের কারনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির বালিগাঁওয়ে সাধপন্থি গ্রুপ ঈদুল ফিতরের পর বিশ্ব ইজতেমা করার প্রস্তুতি নিচ্ছে। অপর দিকে মাওলানা সাদ’কে ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশের তাবেলিগের একাংশের পাশাপশি যুক্ত হয়েছে হেফাজতে ইসলামসহ কওমি আলেমরা। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যেগে শুক্রবার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং হাইস্কুল মাঠে ইসলামী মহাসম্মেলনে আসেন হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফি। সেখানে তিনি জুম্মার নামাজ শেষে উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, টঙ্গীবাড়িতে সাধ পন্থিদের ইজতেমা করতে দেয়া হবে না একমাত্র টঙ্গীতেই ইজতেমা হবে। টঙ্গীতে বিশ্ব ইজতেমা সুষ্ঠ ভাবে পালনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শাহ আহমদ শফি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু, সোনারং টঙ্গীবাড়ি ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝিসহ মুসল্লিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীর কামেল মাওলনা আব্দুল হামিদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১