বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০১৯

‘ডেঙ্গু’ আক্রান্ত হয়ে চলন্ত বাসেই মৃত্যু


রাজধানীতে ‘ডেঙ্গু’ জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফেরার পথে নড়াইলের এক নিরাপত্তা কর্মী হানিফ পরিবহনের বাসে মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে বাসটি ঢাকা থেকে নড়াইল আসে।

মারা যাওয়া ইকরাম হোসেন (৪৫) সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে।

ইকরামের চাচাতো ভাই কবির হোসেন বলেন, ‘ইকরাম ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতেন। ডেঙ্গু রোগে অসুস্থ হয়ে পড়ায় তিনি বাড়ি চলে আসছিলেন।’

হানিফ পরিবহনের রূপগঞ্জের ম্যানেজার আকবর মন্ডল জানান, বুধবার রাতে ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাদের বাসে ওঠেন ইকরাম। পথে নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীর কালনা ফেরিঘাটে এসে বাসের যাত্রীরা নিচে নামলেও ইকরাম নামেননি। এ সময় গাড়ির লোকজন বুঝতে পারেন যে তিনি মারা গেছেন।

পরে বাস সদর থানায় নেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১