বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০১৯

শ্রীপুরে মাদরাসাছাত্রীকে ছুরিকাঘাত


গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসাছাত্রীকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর-গোসিংগা সড়কে পটকা গ্রামের সেরারখাল সেতুর ওপর এ ঘটনা ঘটে। সংজ্ঞাহীন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে গ্রামবাসী প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মাদরাসার কয়েকজন শিক্ষক ও পুলিশের দাবি, প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে ওই ছাত্রীর সহপাঠী ঘটনাটি ঘটিয়েছে।

আহত ছাত্রী (১৬) পাশের পটকা সিনিয়র আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। তার বাড়ি পাশের পাচলটিয়া গ্রামে। অভিযুক্ত রেদোয়ানও (১৬) একই মাদরাসার দশম শ্রেণির ছাত্র। সে পাশের মাটিয়াগাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মাদরাসার সহকারী শিক্ষক মো. মোবারক হোসেন জানান, অনেকদিন ধরে রেদোয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। তারা উত্ত্যক্তের ঘটনা জেনে প্রতিবারই রেদোয়ানকে সতর্ক করেছেন।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, রেদোয়ানই ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১