আপডেট : ২৫ July ২০১৯
কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে মেয়র রঙ্গীন বেলুন উড়িয়ে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন। আজ থেকে নগরীর ডেঙ্গু জ¦র প্রতিরোধ এবং মশক নিধনে মশার ওষুধ ছিটানোর কাজ শুরু হয়েছে। নগরীর ২৭ টি ওয়ার্ড পরিচ্ছন্ন রাখার জন্য ৪০০ শত জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১