বাংলাদেশের খবর

আপডেট : ২৪ July ২০১৯

সখীপুরে মা সমাবেশ


টাঙ্গাইলের সখীপুরে বাল্য‌বিবাহ মাদক ইভ‌টি‌জিং ও যৌন হয়রা‌নি ব‌ন্ধে স‌চেতনতা বৃদ্ধি করতে মা সমাবেশ হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় প‌রিচালনা প‌রিষদের সভাপ‌তি জুলফিকার হায়দারের সভাপ‌তিত্বে উপজেলা নির্বাহী অ‌ফিসার মো. আমিনুর রহমান প্রধান অ‌তি‌থি হিসেবে বক্তব্য দেন।

এ সময় ওসি মো. আমির হোসেন, মাধ্য‌মিক শিক্ষা অ‌ফিসার ম‌ফিজুল ইসলাম, প্রধান শিক্ষক কাইউম হোসাইনও বক্তব্য দেন। এসময় প্রেসক্লা‌বের সভাপ‌তি শা‌কিল আনোয়ার, ম‌হিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, একা‌ডে‌মিক সুপারভাইজার আনোয়ার হো‌সেন প্রমুখ উপস্থিত ছি‌লেন।

প‌রে সততা সং‌ঘের আয়োজ‌নে বিতর্ক রচনা ও ক‌বিতা আবৃত্তি প্র‌তি‌যো‌গিতার পুরস্কার বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১