বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০১৯

আশির্বাদের বদলে অভিশাপ ‘সুইচগেইট’

কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীর উপর নির্মিত হওয়া হাওরার সুইচগেইটটি জনগনের কোনো উপকারে আসছেনা। আশির্বাদের বদলে এ যেন অভিশাপ হয়ে দাড়িয়েছে ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীর উপর নির্মিত হাওরার সুইচগেইটটি জনগনের কোনো উপকারেই আসছেনা। সুইচগেইটটি আশির্বাদ না হয়ে বরং অভিশাপ হয়ে দাড়িয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় তৎকালীন বিএনপি দলীয় স্থানীয় সংসদ সদস্য কর্নেল এম এ আনোয়ারুল আজিমের আমলে নব্বইয়ের দশকে সুইচগেইটটি কৃষকদের উপকারে নদীর পানি ধরে রাখার জন্য প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। কিন্তু দুই কোটি টাকা ব্যয়ে গেইটটি নির্মাণ করলেও সাধারন মানুষের জন্য এখন তা বিষফো‍ঁড়া হয়ে দাড়িয়েছে। এমনটাই জানান, স্থানীয় আ’লীগ নেতা মাহাবুব চৌধুরী।

তিনি আরো জানান, ডাকাতিয়া নদীর মুখ তথা হাওরা, হাওরা গ্রামের পাশে এই সুইচগেইটটি চড্ডা, দুর্গাপুর, খরখরিয়া, বাইশগাঁও, লক্ষণপুর, নাথেরপেটুয়া ও বিপুলাসার ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলেছে ডাকাতিয়া নদী আর এ নদীর প্রথম মুখ হাওরাতে সুইচগেইটটি থাকায় কচুরিপানা এমন ভাবে নদীতে আটকে আছে যে কচুরিপানার উপরেই মানুষ হাটতে পারবে।

এমতাবস্থায় কচুরিপানার কারনে পার্শ্ববর্তী এলাকায় গোটা মনোহরগঞ্জ উপজেলায় মশার উপদ্রবে মানুষ দিনের বেলায়ও ঘরে বসতে পারে না। সেই সঙ্গে মশার কামড়ে ছড়াচ্ছে ডেঙ্গু, মেলেরিয়া, চিকনগুনিয়া সহ ভয়াবহ রোগব্যাধি।

এ ব্যাপারে ২৫শে জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত মশা নিধন কর্মসুচীর ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, জনাব তাজুল ইসলাম এম পি। তাই এলাকার জনগন এই মশার আক্রান্ত থেকে বাঁচতে সুইচগেইটটি অপসারনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১