আপডেট : ০৮ July ২০১৯
কুমিল্লার বরুড়ায় সড়কের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বরুড়া উপজেলার শিলমুড়ী (দঃ) ইউনিয়নের বরুড়া-লালমাই সড়কের বইছাপুকুরিয়া নামক স্থানে ওই অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ জানান, মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বরুড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনও ওই বিদ্ধের পরিচয় জানা যায়নি। তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১