আপডেট : ০৮ July ২০১৯
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে সরকারি জমি উদ্ধার অভিযানে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, ওসি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। অভিযানে ছোট-বড়, পাকা, অর্ধপাকা, টিনসেড, দ্বিতল ভবনসহ প্রায় দুই শতাধিক দোকান, অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বালিজুড়ী বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মোড় থেকে শুরু করে ঠাকুর বাড়ী মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১