বাংলাদেশের খবর

আপডেট : ০৮ July ২০১৯

হিলিতে ৪ মাদকসেবীর সাজা


দিনাজপুরের হাকিমপুরে মাদক সেবনের অপরাধে চারজনকে এক মাস করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  আজ সোমবার সকাল ১০ টায় হাকিমপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাগর (২৮), রমজান আলীর ছেলে নয়ন মিয়া (২৮) ও মোজাফ্ফর রহমানের ছেলে সুমন মিয়া (২৪) ও কাকের আলীর ছেলে ময়নুর হোসেন (২৮)।

হাকিমপুর থানার এসআই রাকিব হোসেন জানান, মাদক সেবনের অভিযোগে ওই চারজনকে উপজেলার মধ্যবাসুদেবপুর মাঠপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এই রায় দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১