আপডেট : ০৪ July ২০১৯
সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ার ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুর। বুধবার সন্ধ্যায় বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি ফোরাম রাজধানীর খামার বাড়ি গিয়াস উদ্দিন মিলনায়তনে বর্ষা বরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী ওই দুই সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সংগঠনটির সভাপতি কবি আসলাম সানির সভাপতিত্বে ওয়ার্ল্ড ইউনিভারসিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, কবি অসীম সাহা, কবি অঞ্জনা সাহা, সাংবাদিক শরীফ তালুকদার, প্রকৌশলী আতাউল মাহমুদ বক্তব্য দেন। সংগঠনের সম্পাদক কবি লুৎফর চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানে বর্ষার গান নাচ পরিবেশন ও কবিতা পাঠ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১