আপডেট : ০৪ July ২০১৯
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এ মুহূর্তে তার বিদেশে নেওয়ার অবস্থা নেই। তবে উন্নতির আশা রয়েছে বলে জানিয়েছেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া এরশাদের শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। চিকিৎসকদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তবে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা এরশাদকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। গত ২২ জুন বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত সিএমএইচে ভর্তি করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১