আপডেট : ২৮ June ২০১৯
সাতক্ষীরার তালায় পাটক্ষেত থেকে পুষ্প রাণী দাশ (৪০) নামে এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার ইসলামকাটি বারাত বিলের জনৈক কেসমত দপ্তরীর পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পুষ্প রানী দাশ উপজেলার ইসলামকাটি গ্রামের মৃত মনোরঞ্জন দাশের স্ত্রী। পুষ্পরাণী দুই ছেলে ও ১ কন্যা সন্তানের জননী। পারিবারিক সূত্র জানায়, গত ২০ জুন বিকেলে বাড়ী থেকে বেরিয়ে আর ফেরেননি পুষ্প রানী। সম্ভব্য সব জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে তার ছেলে মহাদেব গত ২২ জুন তালা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। একপর্যায়ে শুক্রবার দুপুরে স্থানীয় বারাত বিলের জনৈক কেচমত দপ্তরীর পাটক্ষেতের পাশে স্থানীয় কয়েকজন ঘাস কাটতে গেলে ব্যাপক গন্ধ অনুভূত হলে তারা তালা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই স্থান থেকে পুষ্পরাণীর উলঙ্গ গলিত লাশ উদ্ধার করেন। তবে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, তাকে কে বা কারা ধর্ষণ শেষে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে গেছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, খবর পেয়ে তিনিসহ এ.এস.পি (তালা সার্কেল) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১