বাংলাদেশের খবর

আপডেট : ১৬ June ২০১৯

জামালপুরে বালুবাহী ট্রাক্টরের চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত

জামালপুরের মানচিত্র গুগল ম্যাপ


জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধ বালুবাহী ট্রাক্টারের চাপায় রাসেল (১২) নামে এক মাদরাসা ছাত্রের নিহত হয়েছে। সে সাপধরী ইউনিয়নের চরশিশুয়া গ্রামের ইব্রাহিমের ছেলে।

আজ রোববার সকালে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, রাসেল চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বাবনা এলাকায় নানা বাড়ীতে থেকে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। রোববার সকালে মাদরাসা থেকে পরীক্ষা শেষে বাইসাইকেল দিয়ে নানার বাড়িতে ফিরছিল। পথে গুঠাইল হাই স্কুল মোড় এলাকায় অবৈধ বালুবাহী টাক্টর তাকে দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আর ঘাতক ট্রাক্টরের চালককে আটক করা সম্ভব হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১