আপডেট : ১৩ June ২০১৯
কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলার আসামীসহ সাজা ও পরোয়াভুক্ত চার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা পুলিশের পৃথক দল এসব পলাতক আসামীকে গ্রেপ্তার করে। আটকৃতরা হলেন: উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোছাখালী জলদাশ এলাকার মৃত শ্রী দাসের ছেলে হত্যা মামলার আসামী শুক্ষ জলদাশ (৫০), খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মো: রশিদ আহমের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী মো: শাহজাজান (৩০) ও ডেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে চেক প্রতারণা মামলার আসামী মাহবুল আলম (৩০) তার ভাই এমরান (২৮)কে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার খুটাখালী, ডেমুশিয়া, কৈয়ারবিল ইউনিয়ন ও পৌরসভা এলাকায় চকরিয়া থানা পুলিশের দুটি টিম বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমানের নির্দেশে পুলিশের বিভিন্ন টিম তাদের আটক করে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, থানা পুলিশের দুটি টীম পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের দুই বছরের সাজাপ্রাপ্ত, হত্যা মামলার পালাতক আসামীসহ চার আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে । গ্রেপ্তারকৃত এসব আসামীদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১