আপডেট : ১৩ June ২০১৯
জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের এক কাঠবাগান থেকে সোহেল মিয়া (২১) নামের এক রাখালের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বাঘারচর টেংরামারী গ্রামের বাবুল মিয়ার ছেলে। পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে খাওয়া দাওয়ার পর সোহেল বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার সকালে আত্বীয়-স্বজন বাড়ির পাশের কাঠবাগানে তার লাশ দেখতে পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে খাবর দেয়। তদন্তকেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এমএম মায়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকালে ময়না তদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১