বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০১৯

শ্রীমঙ্গলে পাঁচশত বছরের পুরাতন শিববাড়ীতে চুরি

মৌলভীবাজার ম্যাপ


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাঁচশত বছরের পুরাতন ঐতিহ্যবাহী নির্মাই শিববাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

গতকাল সোমবার ১০ জুন রাতে কোন মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র ও টিউবওয়েল চুরি করে নিয়ে যায় দুবৃত্তরা।

স্থানীয় রিপন দাশ জানান, সকালে মন্দিরে এসে প্রধান ফটকটি খোলা ও টিউবওয়েল চুরি হয়েগেছে দেখে বিষয়টি মন্দির পরিচালনা কমিটিকে অবহিত করি।

মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জহর তরফদার ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল শাখার সাধারন সম্পাদক হরিপদ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তেমন ক্ষয়-ক্ষতি হয়নি ৷ কিছু থালা বাসন ও টিউবওয়েলের মাথা চুরি গেছে ৷ আমাদের সোর্স লাগানো আছে আশা করছি অচিরেই আমরা দুবৃর্ত্তদের আটক করতে সক্ষম হবো । তবে এব্যাপারে এখনও কোন মামলা হয়নি ৷


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১