আপডেট : ০৯ June ২০১৯
ময়মনসিংহ শেরপুর, জামালপুর, নেত্রকোনা এ চারটি জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগ। এই বিভাগের আইন শৃঙ্খলার আমুল উন্নয়ন করেছেন ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। পুলিশের সাথে জনগণের দূরত্বের চিরচারিত প্রথা ভেঙ্গে দিয়ে পুলিশ জনগনের বন্ধু এ কথাটির বাস্তবায়ন করেছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশিত প্রযুক্তি নির্ভর প্রশাসন গড়ে তোলার পাশাপাশি পুলিশের কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় এনেছেন। আওয়ামী লীগ সরকারের সব বিভাগকে ডিজিটালাইজড করার গৃহীত উদ্যোগ শতভাগ বাস্তবায়নের আগেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অমুল উন্নয়নের বিরল রেকর্ড সৃষ্টি করেছেন তিনি। ২০১৭ সালের ৮ জুন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদানের পর সারা দেশে ক্রাইমজোন এলাকা হিসেবে পরিচিত ময়মনসিংহকে ‘মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে অনেকটা চ্যালেঞ্জ ছুড়েই কাজ শুরু করেন। তিনি বলেছিলেন, অপারাধী যে হোক বা যত ক্ষমতাধরই হোক কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধমুলক কাজে কোনো পুলিশের সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি তাই করেছেন। কঠিনহাতে সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম নির্মূল করেছেন। তার নেওয়া পদক্ষেপে ময়মনসিংহসহ রেঞ্জের অন্য জেলাগুলোতেও সমকালীন অপরাধ প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে। একই সঙ্গে কমেছে মামলা মোকদ্দমার সংখ্যাও। মিথ্যা মামলার চিরচারিত প্রথা ভেঙ্গে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা রুজু হচ্ছে। চোরি,ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই দাঙ্গা হাঙ্গামার ঘটনা এখন তেমন নেই। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করে সফলতার রেকর্ড সৃষ্টি করেছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ। কমিনিউটি পুলিশের কার্যক্রম গতিশিল করা হয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। বাল্য বিয়েও অনেকটাই রোধ করা হয়েছে। সকল প্রকার অপরাধ নির্মূল ও আইন শৃংখলা উন্নয়নে সর্বমহলের প্রশংসিত হয়েছেন তিনি। মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন কর্মগুনে আলো ছড়ানো ক্লিনম্যান খ্যত ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডি আইজি নিবাস চন্দ্র মাঝি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১