বাংলাদেশের খবর

আপডেট : ০৯ June ২০১৯

কুমিল্লায় আগুনে ২০টি দোকান পুড়ে ছাই


কুমিল্লা নগরীর চকবাজার বাঁশবাজারে ভয়াবহ আগুনে ২০টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার দিবাগত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিল্লা নগরী এবং ইপিজেড ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনে বাশ দোকান ছাড়াও চাল, মুদিমাল, স্টেশনারী, লোহাসহ বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে।  প্রাথমিভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা হতে পারে দাবি করছেন ব্যবসায়ীরা। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাবসায়ীরা।তবে ফায়ার সার্ভিস বলছে তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারন জানা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১