আপডেট : ০৯ June ২০১৯
গাইবান্ধা সদর উপজেলায় দুলালী বেগম নামে এক গৃহবধূর এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার রাতে জেলা সদরের গাইবান্ধা ক্লিনিকে সিজারের মাধ্যমে ওই গৃহবধূর চার সন্তান প্রসব করেন। গৃহবধূ দুলালী বেগম জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাউর গ্রামের ভ্যানচালক শাহ আলমের স্ত্রী। জন্ম নেয়া চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। এই দম্পতির আরও তিন সন্তান রয়েছে। গাইবান্ধা ক্লিনিকের পরিচালক ডা. একরাম হোসেন জানান, দুপুরে দুলালী বেগম পেটের ব্যাথা নিয়ে ক্লিনিকে ভর্তি হয় হন। আলট্রাসনোগ্রাম করে তাদের ধারণা ছিল তিনটি সন্তান হবে। পরে অস্ত্রোপাচার করে চার সন্তান ভূমিষ্ঠ হয়। মা ও নবজাতকরা সুস্থ্ আছেন বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১